দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতিবেশীকে হত্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে নিজের সাড়ে তিন বছরের মেয়েকে গলা কেটে হত্যার দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাড়ে তিন বছরের মেয়ে রুনা বেগমকে গলা কেটে হত্যা করেন শরীফ আলী। পরে এ হত্যার দায় প্রতিবেশী সালেক মিয়ার ওপর চাপিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করেন তিনি।
এ ঘটনায় রুনার মা নেকজান বিবি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার তদন্তে শরীফ আলীর সম্পৃক্ততা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
প্রায় ১২ বছর বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার মামলাটির রায় ঘোষণা করা হয়। রায়ে শরীফ আলীকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এপিপি তোফায়েল আহমদ বলেন, প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা করেছিলেন শরীফ আলী। পরে তার স্ত্রীকে দিয়ে মামলা করানো হলেও তদন্তে হত্যাকাণ্ডে শরীফ আলীর সম্পৃক্ততা বেরিয়ে আসে। আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
যে আই